
কিশোরগঞ্জ জেলা শাখার অন্তর্গত নবগঠিত হোসেনপুর উপজেলা,পৌর ও নিকলী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে সত্যাতা পেয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলাম সোহাগ ও আবদুল্লাহিল বারীকে নিয়ে গঠিত দুই সদস্যের কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এসব নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লেখক ভট্টাচার্য কর্তৃক ২৩ ডিসেম্বর দলীয় প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে, অনুসন্ধনে সোমবার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব ও নিউজ পেজে এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।









