আইনজীবী ও বিচারকগণের সমন্বয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়: কিশোরগঞ্জে প্রধান বিচারপতি

শাখাওয়াত হোসেন
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাকছেন প্রধান বিচারপতি। ছবি: সাতকাহন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবীগণ মুখ্য ভূমিকা পালন করে থাকেন। পাশাপাশি বিচার কার্যেও আইনজীবীগণ  বিচারকগণকে সহায়তা প্রদান  করেন। এর ফলে আইনজীবী ও বিচারকগণের সমন্বয়ে সুশাসন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।

তিনি আজ বুধবার সন্ধ্যার পর তাঁর সম্মানে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব  কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মূ ফেরদৌস'র  সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বক্তৃব্য রাখেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম।

এ অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মো. মাহবুব-উল-ইসলাম, জেলা জজশীপের বিচারকবৃন্দসহ কিশোরগঞ্জ বারের   আইনজীবীগণ উপস্থিত ছিলেন।