কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন সভাপতি মোল্লা সুমন, সম্পাদক ফয়েজ

সাতকাহন ডেস্ক
আনোয়ার হোসেন মোল্লা সুমন ও মোহাম্মদ ফয়েজ উমান খান। ফাইল ছবি

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এ নতুন কমিটিতে সভাপতি হিসেবে আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফয়েজ উমান খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে লুৎফর রহমান নয়ন ঠাঁই পেয়েছেন।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জেনেছি এবং চিঠি দেখতে পেয়েছি। তবে, কেন্দ্র থেকে তাদের কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।

নব-ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দু'জনেই বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।