
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং কওমী মাদ্রাসা বোর্ডের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
তার নামাজে জানাজায় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের চার লাখেরও অধিক মুসল্লী ও উলামায়ে কেরাম অংশ নেন।
এ নামাজে জানাজায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানসহ শহরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-ইসলামিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আল্লামা আনোয়ার শাহ'র ছেলে মাওলানা আনজার শাহ তানিম নামাজে জানাজায় ইমামতি করেন।
জানাজা শেষে তাকে শহরের ঈশাখান রোডে পারিবারিক গোরস্থান বাগে জান্নাতে তাকে দাফন করা হয়।









