
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান বলেছেন, ‘আমি শীর্ষে থাকতেই এসেছি। আর শীর্ষে যেতে আপনাকে আবেদনময়ী, গ্ল্যামারাস ও আকর্ষণীয় হতে হবে। শুধু সালোয়ার-কামিজ পরে আমি নিজেকে ভালো অভিনেত্রী প্রমাণ করতে পারব না।
তিনি বলেন, চরিত্রের সঙ্গে সঙ্গে আপনার পোশাক পরিবর্তন করতে হবে। আমি শীর্ষ অভিনেত্রী হতে চাই। তাহলে আমাকে কেন পোশাক নিয়ে ভাবতে হবে? আমি বাস্তবসম্মত ও গ্ল্যামারাস অভিনয় করতে চাই।’
গ্ল্যামারাস রোলে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিয়ের আগে বিভিন্ন আলোচনায় রাখঢাক ছাড়া মন্তব্য করে প্রায়ই শিরোনামে আসতেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে জানাতেন ব্যক্তিগত জীবনের নানা খবর। সম্প্রতি আলোচনায় উঠে এলো তাঁর তেমনই একটি সাক্ষাৎকার।
ভারতের বিখ্যাত নবাব পরিবারের বউ তিনি। বলিউড সুপারস্টার সাইফ আলি খানের সঙ্গে তাঁর সংসার বেশ ভালোই চলছে। এরই মধ্যে ঘর আলো করে এসেছে একমাত্র পুত্রসন্তান তৈমুর আলি খান।









