কিশোরগঞ্জে বিজয় দিবসের শুটিং প্রতিযোগিতা

এসকে রাসেল
কিশোরগঞ্জে বিজয় দিবসের শুটিং প্রতিযোগিতা। ছবি: সাতকাহন

মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার  দুপুরে কিশোরগঞ্জ রাইফেলস  ক্লাবের উদ্যোগে এই শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নওশীন তাসমিন ইফা, দ্বিতীয় হয়েছেন  সানজিনা হাফিজ ঐশী এবং তৃতীয় হয়েছেন  মারিয়া কিবতিয়া।
 
ছেলেদের মধ্যে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম হয়েছেন বিলাওল সাদী বিত্ত, দ্বিতীয় হয়েছেন নুরুজ্জামান হিসান এবং তৃতীয় হয়েছেন  ইফতেখর আলম পিয়াল।

অন্যদিকে ১০ মিটার ওপেন সাইড ইভেন্টে প্রথম হয়েছেন রাফা ইসলাম, দ্বিতীয় হয়েছেন মাহফুজুর রহমান এবং তৃতীয় হয়েছেন আতিবুর ইসলাম ইতুন।

এছাড়া অনুষ্ঠানে কৃতী শ্যূটার হিসেবে সাকিবুল আলম আল আমিন এবং নওশীন তাসমিন ইফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

 প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, জাতীয় দলের প্রাক্তন শ্যূটার ফরিদুল ইউসুফ মহসিন, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে ছিলেন, কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।