বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে কিশোরগঞ্জ সদর ও নিকলী চ্যাম্পিয়ন

সাতকাহন স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে কিশোরগঞ্জ সদর ও নিকলী চ্যাম্পিয়ন। ছবি: সাতকাহন

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ সম্পন্ন হয়েছে। জেলার ১৩টি উপজেলা দল নিয়ে মঙ্গলবার ১৪জানুয়ারি থেকে  শুরু হয় এ টুর্নামেন্ট। আজ  বৃহস্পতিবার ১৬ জানুয়ারি  বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের ।

শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে  নিকলী উপজেলার দক্ষিণ দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  ১-০ গোলে পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ ছাড়া  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নিকলী উপজেলার দক্ষিণ দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এবং  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।তারা  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।