দুই যুগ পূর্ণ করল কিশোরগঞ্জের প্রতিধ্বনি থিয়েটার

এসকে রাসেল
উৎসবে মঞ্চস্থ হয় গিট্টু নাটকটি। ছবি: সাতকাহন

কিশোরগঞ্জ শহরের একদল নাট্যকর্মী নিয়ে শুরু হয়েছিল প্রতিধ্বনি থিয়েটারের নাট্য আন্দোলন। এরপর সময় গড়িয়েছে দুই যুগ।

কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে জাতীয় মঞ্চেও প্রশংসিত হয়েছে প্রতিধ্বনি থিয়েটারের নাটক। প্রতিধ্বনি থিয়েটারের নাট্যকর্মীরা এখন ছড়িয়ে পড়েছেন মিডিয়াজুড়ে।

এত সব সাফল্য সঙ্গী করে দুই যুগ পূর্তি উৎসব আয়োজন করেছিল প্রতিধ্বনি থিয়েটার। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসবে ছিল নাট্যকর্মীদের স্মৃতিচারণ, নাট্যজন ও নাট্যকর্মীদের উত্তরীয় প্রদান, এবং গিট্টু  নাটকটির মঞ্চায়ন।

প্রতিধ্বনি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ম ম জুয়েলের সভাপতিত্বে দুই যুগ পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, যুগপূর্তি উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়া, মডেল ও অভিনয়শিল্পী মনির খান শিমুল। 

পরে সেখানে মলিয়ের রচিত ম ম জুয়েল নির্দেশিত নাটক গিট্টু মঞ্চস্থ হয়।