
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পুকুরপাড়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে কিশোরগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরু হয়।
সংগঠনের ছাত্র উপদেষ্টামন্ডলী ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাজিফা রশিদ, সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া শারমিন উপস্থিত ছিলেন। এ নময় তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নিদের্শনা মূলক বক্তব্য দেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্য ফুয়াদ বিন আহমদ ও অবন্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অহিদুজ্জামান তাইফ এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল।
এছাড়া চট্টগ্রামের ইনকাম টেক্স অফিসার নাজমুল হক চৌধুরী, চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুন নবী পনির ও সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান উজ্জ্বল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এর আগে নবীন শিক্ষার্থীরা সংগঠন এবং ক্যাম্পাস সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন।
আলোচনা শেষে ছেলে শিক্ষার্থীদের বল নিক্ষেপ ও মেয়েদের মিউজিক চেয়ার খেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে অনুষ্ঠিত হয় পিঞ্জিরা ব্যান্ডের পরিবেশনা। এর আগে শিক্ষার্থীদের নিজেদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় ‘শিক্ষায় শক্তি একতায় মুক্তি’ নাটক পরিবেশিত হয়। এছাড়া মিরাক্কেল খ্যাত তারকা মো. কায়কোবাদ কৌতুক পরিবেশন করে পুরো আয়োজনকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে সংগঠনটির নেতা-কর্মী, অতিথি ও নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় দুইশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









