
কিশোরগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে বই মেলার মঞ্চে প্রতিদিন বসছে গান,কবিতা, নাটক ও নৃত্যের জমজমাট আসর।
বিয়াম ল্যাবরেটরি স্কুল সংলগ্ন সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বই মেলায় প্রতিদিনই ভিড় বাড়ছে বই প্রেমিক বিভিন্ন বয়সের নারী-পুরুষের।
মেলায় বইয়ের স্টলের পাশাপাশি ঠাঁই পেয়েছে কুটির শিল্পজাত শিল্প, বাহারি মুখরোচক খাদ্য সামগ্রী, পিঠা ইত্যাদির স্টল। রয়েছে শিশুতোষ নানান আনন্দ আয়োজন।
তবে, সব কিছু ছাপিয়ে প্রতিদিন বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বইমেলা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের দৃষ্টি কাড়ছে।
বসছে লেখক, কবি- সাহিত্যিকদের জমজমাট ঘড়ি বন্ধ আড্ডা।









