আইজিপি ব্যাজ পাচ্ছেন ইটনার কৃতী সন্তান মাদারীপুরের ওসি সাওগাতুল আলম

সাতকাহন ডেস্ক
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. সাওগাতুল আলম। ছবি: সংগৃহীত

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোরগঞ্জের কৃতী সন্তান মো. সাওগাতুল আলম।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর এই পুরস্কার দেয়ার কথা রয়েছে। এজন্য ওসিকে পুরস্কার গ্রহণের জন্য চিঠিও দেয়া হয়েছে পুলিশের হেড কোয়াটার থেকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি একাধিক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পদক দেয়া হয়। এরই অংশ হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাওগাতুল আলম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২০১৯ সালের ১৭ জুন যোগদান করেন মো. সাওগাতুল আলম। 

তিনি কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের সন্তান। তার বাবা মো. সাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা আমাতুর রহমান গৃহিণী।