সিলেটে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে কিশোরগঞ্জের নেতৃবৃন্দ

সাতকাহন ডেস্ক
সিলেট হাইকমিশনের অনুষ্ঠানে কিশোরগঞ্জের নেতৃবৃন্দ। ছবি: সাতকাহন

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন এক  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

২৬ জানুয়ারি অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি, এ্যাটাচি  শ্রী সঞ্জীব কুমার, সেকেন্ড সেক্রেটারি শ্রী টি.জি রমেশ, কালচারাল সেক্রেটারি শ্রী গিরিশ পূজারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মো: আরশ আলী।

 সময় অতিথি বর্গের সঙ্গে উপস্থিত ছিলেন,  কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি,  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও  কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট মায়া ভৌমিক,কিশোরগঞ্জের জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায় প্রমুখ।