
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম স্বপন আর নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের মৃত সোলায়মান পন্ডিতের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ আসর দগদগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ্ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের নেতাকর্মীব ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং সদস্য সচিব মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেন।
যৌথ শোক বার্তায় তার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।









