
মুজিব বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশের পাশাপাশি কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যার পর এ কর্মসূচি সমাপ্ত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকট কামরুল আহসান শাহজাহান , সহ-সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুলহক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ এ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
এ কর্মসূচিতে জেলা ও উপজেলা ইউনিটের কৃষক লীগ নেতা-কর্মীরা অংশ নেন।









