
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের একটি স্থানীয় পত্রিকা অফিসে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আমার সংবাদের জেলা প্রতিনিধি শাহজাহান সাজুর সভাপত্বিতে প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চিফ, যমুনা টিভির রিপোর্টার ও দৈনিক সাতকাহন সম্পাদক এ টি এম নিজাম, ডেইলি অবজারভারের কিশোরগঞ্জ প্রতিনিধি ও কিশোরগঞ্জ টাইমসের সম্পাদক এ.বি.এম লুৎফর রাশিদ রানা, দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি এ.কে নাছিম খান, এটিএন বাংলার কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোরের কিশোরগঞ্জ প্রতিনিধি আলম ফয়সাল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাজন আহাম্মেদ পাপন প্রমূখ।









