
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২০ পালিত হয়েছে। স্বাস্থ্য সেবার ৬৪ বছর অতিক্রমকালে এবার "ইনসুলিন যার দরকার–ইনসুলিন তার অধিকার" প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি আজ শুক্রবার সকাল ৯টার দিকে সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতির মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ও কিশোরগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সমিতির আজীবন সদস্য এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আলমগীর কবির, সদস্য সামিউল হক মোল্লা, মো. রফিকুল ইসলাম, শফিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ডায়াবেটিসের লক্ষণ, কারণ ও নিয়ন্ত্রণের উপর আলোচনা এবং ইনসুলিন ব্যাবহারে গুরুত্ব নিয়ে বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।
সমিতির তত্ত্বাবধায়ক ডা. সুশীল কুমার শীল অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।









