• প্রচ্ছদ
  • »
  • সারা দেশ
  • »
  • ডিইউজের সভাপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান কুদ্দুস আফ্রাদ

ডিইউজের সভাপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান কুদ্দুস আফ্রাদ

সাতকাহন ডেস্ক
ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ।

তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের সন্তান। তিনি আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ও দৈনিক পূর্বকোণের ঢাকা ব্যুরো প্রধান হিসাবে দায়িত্বি পালন করছেন।

শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।