
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গাজীপুর জেলা দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে স্বাগতিক কিশোগঞ্জ জেলা দল।
সোমববার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটির নির্ধারিত সময়ে গোলশূন্য থেকে শেষ হয়। এ টুর্নামেন্টে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল।
আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ফাইনালে নেত্রকোনা জেলা দলের মুখোমুখি হবে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল।
লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে ৮টি জেলা ফুটবল দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী ও গাজীপুর জেলা দল।









