কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এসকে রাসেল
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। ছবি: সাতকাহন

কিশোরগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার শহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করলেন  জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক'র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবদুল্লাহ, পিটিআই'র  সুপারিনটেনডেন্ট শামছুদ্দিন আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. ইনামুল হক খান প্রমুখ। 

টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ২৬টি বিদ্যালয় অংশগ্রহণ করবে।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী পেশার  ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।