জন্মদিনে কিশোরগঞ্জের মেয়ে নাহিদা আক্তারের নতুন মাইলফলক

সাতকাহন স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার যে একটি উইকেটের পতন ঘটেছে সেটি নিয়েছেন বাংলাদেশের স্পিনার কিশোরগঞ্জের মেয়ে নাহিদা আক্তার। আর এ উইকেট শিকারের মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই মাইলফলক তিনি এমন দিনে স্পর্শ করলেন যেদিন তার জন্মদিন।

বামহাতি অর্থোডক্স এ স্পিন বোলার নাহিদা আক্তার ২০০০ সালের ২ মার্চ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মো. হামজু ভূঁইয়া। নাহিদা আক্তারের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়।

১৫ বছর ২১২ দিন বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর করাচিতে টি-টোয়েন্টি তার অভিষেক হয়। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২টি করে উইকেট নেন নাহিদা।

পাকিস্তানের বিপক্ষেই ২০১৫ সালের ৪ অক্টোবর ওয়ানডে অভিষেক হয় তার। এরপর থেকে নাহিদা আক্তার বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন।

পর্যন্ত তিনি ১৫টি ওয়ানডে খেলেছেন ও ৪১টি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ১১ রানের বিনিময়ে ৪ উইকেট। ২০১৯ সালের ২৩ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ক্যারিয়ার সেরা ৪ উইকেট নিয়েছিলেন।